বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

রাণীশংকৈলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের মৃত্যুর।

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৭৭ বার পঠিত

রানীশংকৈল প্রতিনিধিঃ
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মুঞ্জুর আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার রাতে রাণীশংকৈল থানায় এই ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে। নিহত মুঞ্জুর আলী উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের আড়ালে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে কৃষক মুঞ্জুর আলী। পরিবারের সদস্যরা জানতে পেরে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরে সেখানে নেওয়ার পথে মারা যান তিনি।

মৃত মুঞ্জুর আলীর ভাই ফরদলী মোহাম্মদ জানান, আমার ভাই মানসিক চাপ ও দুশ্চিন্তা ভুগতে ছিলেন। তাঁর ধারণা হতাশাগ্রস্ত হয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মুঞ্জুর আলী মারা গেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে । এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park