সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

৩০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন। হত্যার রহস্য উদঘাটনসহ আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

মাত্র ত্রিশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর মতিঝিলে হত্যাকাণ্ডের ঘটনায় রুজুকৃত মামলার একমাত্র এজাহারনামীয় আসামি রাকিব(১৯) কে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় মতিঝিল থানাধীন মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গী মাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, ভিকটিম মো. মমিন (২০) ও রাকিব (১৯) দুই বন্ধু। রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মমিন একটি দোকানের কর্মচারী। গত ১২ মে ২০২৫ খ্রি. সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে। তিন ভাগের একভাগ ১৩০ টাকা আলামিন কে দিয়ে দিলে আলামিন চলে যায়। অবশিষ্ট ২৬০ টাকার মধ্যে থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে। একই তারিখ রাত অনুমান ৯:০০ ঘটিকায় মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তার উপর ময়লার ডাস্টবিনের পাশে রাকিব ভিকটিম মমিনকে আম বিক্রির ১০০ টাকা প্রদান করে। ১০০ টাকা টাকা পেয়ে মমিন আরো ৩০ টাকা দাবী করলে রাকিব ও মমিনের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডা শেষে দুজন বাড়ি চলে যায়। পরবর্তীতে ১৩ মে ২০২৫ খ্রি. সকাল অনুমান ১০:০০ ঘটিকায় মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে ঐ টাকা নিয়ে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে রাকিব মমিন কে থাপ্পড় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিব কে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে। এতে ভিকটিম মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিকশা ডেকে এনে রিকশাযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, মামলার প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ২০ মে ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় রাকিব হোসেনকে গ্রেফতার করে।

আসামি রাকিবকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park