
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ীতে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।
(২১ মে বুধবার বেলা ২টা ৩০মিনিটের দিকে পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার পৌর এলাকার কমলাপুরের মোঃ কোরবান শেখ ৫৫ ও খোকসা পৌর সভার অশোক কুমার রায় (৬০)।তারা দুইজনই স্বর্ণ ব্যবসায়ী।
নিহতের প্রতিবেশী মোঃ বকুল হোসেন বলেন, আজ সকালে কোরবান শেখ ও অশোক রায় এক মোটরসাইকেল পাংশায় মহাজনের হালখাতা করতে যায়। বাড়ি ফেরার পথে মাছপাড়া বাসস্ট্যান্ডের আগে নওপাড়া এলাকায় আসলে, কুষ্টিয়া দিক থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় তারা দুইজন পড়ে যায়।
তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তানসু সমা বলেন, তাদের হাসপাতালে পৌছানোর আগেই মৃত্যু হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন বলেন, বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রাখা হয়েছে, ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।