
স্টাফ রিপোর্টার : মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২২ মে সকাল ১১ টায় পাটচাষিদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। জানা গেছে, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাটচাষি প্রশিক্ষণ ২০২৫ উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ” সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বাস্তব বাংলাদেশ” এ লক্ষে দিনাজপুরের পার্বতীপুরে পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক উপজেলার উৎপাদনকারী ৭৫ জন পাটচাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সোলায়মান আলী সহকারী পরিচালক পাট অধিদপ্তর, দিনাজপুর, রাজিব হোসেন কৃষি কর্মকর্তা পার্বতীপুর, অসীম কুমার মালাকার দিনাজপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর ও চিত্র রঞ্জন মিত্র উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রমূখ । দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার মুখ্য উদ্দেশ্য ছিল ‘ উন্নত প্রযুক্তির মাধ্যমে রবি-১ পাট চাষ পদ্ধতি (বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরী বীজরোপন, আন্তপরিচর্যা, সার ও বালাইনাশক প্রয়োগ , সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ, উন্নত প্রযুক্তি প্রয়োগ সম্পর্কে পাটচাষীদের উদ্বুদ্ধ করাই এ আয়োজনের কথা জানান। এছাড়াও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।