
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
মো: জাহিদ হাসান
খুলনা পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার ৫ আসামি সহ দু’বছরের সাজাপ্রাপ্ত আরো এক আসামিকে আটক করা হয়েছে। আটককৃত সকলকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পাইকগাছা থানা সূত্রে জানা যায় যে গতকাল বৃহস্পতিবার উপজেলার কপিলমুনি ইউপির ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রামনগর গ্রামের মৃত এছেম গাজীর ছেলে মোঃ ফজর আলী গাজী (৫৫) ও নোয়াকাটি গ্রামের মৃত শহিদুল গাজীর ছেলে মোঃ আঃ কাদের গাজী এবং শুক্রবার গড়ইখালী ইউনিয়নের কিসমত গাইনের ছেলে বাবলু হোসেন গাইন ওরফে বাবু গাইন(৫১) কে নাশকতা মামলায় অভিযুক্ত হওয়ায় আটক করা হয়,মামলা নং-৬।
এছাড়া বৃহস্পতিবার রাত পুলিশের আভিজানে ৯টার দিকে পৌরসভার সরল গ্রামের জিন্নাত গাজীর ছেলে পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেনকে আটক করেন। একই দিন বিকালে গদাইপুর থেকে পৌরসভার ৯নং ওয়ার্ডের মোসলেম দফাদারের ছেলে পৌর শ্রমিক লীগের আহবায়ক আনারুল ইসলামকে নাশকতা মামলায় অভিযুক্ত হওয়ায় আটক করা হয়েছে মামলা নং-১৬।
এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই বছর সাজাপ্রাপ্ত আসামি উপজেলার কাজিমুসা গ্রামের আইয়ুব আলী গাজীর ছেলে জাকির গাজী (৪৫)কে নিজ বাড়ী থেকে অভিজান চালিয় আটক করেন পুলিশ।
এ বিষয়ে পাইকগাছা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, শুক্রবার সকল আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।