সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

টাঙ্গাইল জেলা জেটেব কমিটি গঠিত: কালিহাতীর বেতডোবায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে। এ উপলক্ষে ২৩ মে বৃহস্পতিবার সকাল ১১টায় কালিহাতী সদরের বেতডোবায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার শের শাহ আলি সম্মেলনটি সঞ্চালনা করেন।

এসময় বক্তৃতা করেন কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কৃষিবিদ অজিহুল্লাহ, টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল খান, কমিটির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার সঞ্জিত সাহা, এবং ইঞ্জিনিয়ার সুজন পাল প্রমুখ।

জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ.বি.এম. রুহুল আমিন আকন্দের যৌথ স্বাক্ষরে এই ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ১৯ মে ২০২৫ তারিখে অনুমোদিত হয়। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৯০ দিন, যার মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়ন ও সংগঠনের বিস্তারে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে। তারা আরও বলেন, টেক্সটাইল প্রকৌশলীরা দেশের শিল্পায়নে একটি বড় ভূমিকা পালন করছেন, যা জাতীয় অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কেন্দ্রীয় জেটেবসহ জেলার বিভিন্ন পর্যায়ের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park