মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজধানী ঢাকার রাজপথ কাপালেন বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

  • আপডেট সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৮১ বার পঠিত

মোঃ সিফাত উল্লাহ
স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ৮ টি লঞ্চ যোগে ২৫ হাজার নেতাকর্মী নিয়ে বরিশাল ত্যাগ করেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কীর্তনখোলা নদীতে গতকার বৃহস্পতিবার ১২ টা ১ মিনিটে বিভিন্ন ধরনের রং বেরংঙের আতশবাজি ফুটানো হয় এ সময় আতশবাজির আলোতে আলোকিত হয়ে যায় কির্তনখোলা নদী হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে মুখোরিত হয়ে ওঠে প্রতিটি লঞ্চ

ঢাকা সদরযাট থেকে ২৫ হাজার নেতাকর্মীর একটি বর্নাঢ্য রেলি বের হয় এসময় সকল নেতাকর্মী পরনে ছিল টি শার্ট হাতে ছিল যুবলীগের পতাকা ও যুবলীগের চেয়্যারম্যান সম্বলিত ব্যানার ফেস্টুন নেতাকর্মীদের স্লোগানে মুখোরিত হয়ে ওঠে ঢাকার রাজপথ

বরিশাল মহানগর ও জেলা যুবলীগের ব্যানারে অনুষ্ঠিত হওয়া রেলিতে নেতৃত্ব দেন বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park