সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ঃ

পার্বতীপুরে ফের ট্রাকসেলের মাধ্যমে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে আজ ২৪ মে পার্বতীপুর উপজেলার পৌর সভার ১০ টি পয়েন্টে (টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল ক্যালেন্ডার মাধ্যমে পার্বতীপুর পৌরসভার ১০ টি পয়েন্টে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়। পয়েন্টে গুলো- আদর্শ ডিগ্রী কলেজ, স্টেডিয়াম মাঠ, জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ ময়দান, জামতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজাবাসর স্কুল এন্ড কলেজ, কেন্দ্রীয় বাস টার্মিনাল, ফুলকুুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলদিবাড়ি স্কুল ও আব্দুস শাফী মেমোরিয়াল স্কুল মাঠ।এবারে
টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাইরে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে যে কেউ এখান থেকে পণ্য কিনতে পারছেন।  এ দফায় প্রতিটি পয়েন্টে ৪০০ জনকে টিসিবির পণ্য দেয়া হয়। অর্থাৎ ১০ টি পয়েন্টে চার হাজার জনের মাঝে এই পণ্যগুলো বিতরণ করা হয়। একজন গ্রাহক সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল (লিটার প্রতি ১৩৫ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৮০ টাকা), ১ কেজি চিনি (প্রতি কেজি ৮৫ টাকা) ৫১৫ টাকায় কিনতে পারছেন। এবারই প্রথম প্রতি লিটার সয়াবিন তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও চিনিতে ১৫ টাকা করে মূল্য বৃদ্ধি করেছে সরকার। উল্লেখ্য পার্বতীপুরে স্মার্ট কার্ড জটিলতার কারণে প্রায় ৫ মাস ধরে টিসিবি পণ্য পায়নি পার্বতীপুরের প্রায় ৪০ হাজার কার্ডধারী পরিবার। এতদিন টিসিবি পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েকার্ডধারীগণ। ট্রাকসেলের মাধ্যমে স্বল্প পরিসরে হলেও পণ্য পেয়ে খুশি তারা। এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, স্মার্ট কার্ডের অভাবে কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে ৪০ হাজার কার্ডের মধ্যে ২৫ হাজার স্মার্ট কার্ড প্রস্তুত করা হয়েছে। তবে যতদিন সবগুলো স্মার্ট কার্ড প্রস্তুত করা সম্ভব হবে না, ততদিন এই ট্রাকসেলের মাধ্যমেই পণ্য বিতরণ কার্যক্রম চলমান থাকার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park