সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভোক্তা অধিকার ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯১ হাজার টাকা জরিমানা করে।

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

রানীশংকৈল প্রতিধিনিঃ
হাসিনুজ্জামান মিন্টু,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনব্যাপী অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৪ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম-উদ-দৌলা নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রাণীশংকৈল পৌর শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ভোক্তা অধিকার লঙ্ঘনের নানা অভিযোগে এ জরিমানা করা হয়।

জানা গেছে, ড্রাগ লাইসেন্স না থাকা, অনুমোদনহীন ওষুধ বিক্রি, পণ্যের মোড়কে সঠিক তথ্য না থাকা ও গো-খাদ্যে মূল্য তালিকা না থাকার অপরাধে পৌর শহরের চাঁদনী এলাকার মেসার্স কোহিনুর ভেটেরিনারি ফার্মেসিকে ৬ হাজার টাকা, ডাবতলী এলাকার মেসার্স আঙ্গুর ভেটেরিনারি মেডিসিন ফার্মেসিকে ৩ হাজার টাকা, মডেল স্কুল সংলগ্ন মেসার্স পশু স্বাস্থ্য ফার্মেসিকে ৩ হাজার টাকা, নেকমরদ বাজারের মেসার্স পার্থ ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে নেকমরদ এলাকার মেসার্স হাইওয়ে ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং কাতিহার এলাকার মেসার্স চেয়ারম্যান ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইটের সঠিক মাপ না থাকার কারণে মেসার্স আরবিবি ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, ভেটেরিনারি সার্জন ডা. রমেন চন্দ্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী পরিচালক এ এস এম মাসুম-উদ-দৌলা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান জেলাজুড়ে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park