সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার।

  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২০৫ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

(২৬ মে) সোমবার সকালে চান্দু শেকের পুকুরে মরা দেহটি ভাসতে দেখে স্থানীয়রা রাজবাড়ী সদর থানা পুলিশকে অবগত করলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, চান্দু শেখের বাড়ির পুকুরটিতে সাধারণত বর্ষাকালে পার্ট জাগ দেওয়া হয়। দীর্ঘদিন পানি না থাকলেও সাম্প্রতিক বৃষ্টিতে কিছুটা পানি জমে এবং পুকুরটি কচুরিপানায় ঢেকে যায়। সোমবার সকালে চান্দু শেখের বোন আলেয়া বেগম পেঁপে পারতে গিয়ে পুকুরের মাঝখানে একটি অচেনা বস্তু ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে দেখতে পান, সেটি একটি মানুষের মরদেহ। বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেন।

চান্দু শেখ বলেন, “আমি মাঠে কাজ করছিলাম, তখন আমার বোন আমাকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।”

রাজবাড়ী সদর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ টি উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হয়েছে এ বিষয়ে এখনো মরা দেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আবু রাসেল জানান, “মরদেহটি অন্তত চার-পাঁচ দিন আগে পানিতে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে বলে জানান, তবে মরা দেহটির শরীরে এখনো কোনো আঘাতের চিহ্ন পাওয়াজাইনী। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পরিচয় শনাক্ত ও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park