সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরার কলারোয়ায় বিজিবি’র টাস্কফোর্স অভিযান ৩ স-মিল বন্ধ জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান।

  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

সাতক্ষীরার কলারোয়া গয়ড়া মোড় এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধভাবে স-মিলে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন।
সোমবার (২৬ মে) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় কলারোয়া উপজেলার গয়ড়া কলেজ মোড় নামক স্থানে বনবিভাগের অনুমোদনহীন স-মিলে বিজিবি, বন বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতিত স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে, এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান (এসি ল্যান্ড, কলারোয়া উপজেলা), বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা, কলারোয়া এর সাথে ৩ জন এবং ৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠান ‘‘করাত কল লাইসেন্স বিধিমালা-২০১২ এর ১২ ধারা’’ মোতাবেক স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কলগুলো অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারী করা হয়। এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা করে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে আনুমানিক ৪৭ লক্ষ টাকা মূল্যের প্রায় ৭ হাজার ৮শ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ মজুদ পাওয়া যায় যা টাস্কফোর্স দল কর্তৃক জব্দ করা হয়। বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত বিভিন্ন প্রকার গোল কাঠ বাবদ ৪৭ লক্ষ টাকা এবং জরিমানা বাবদ ৩০ হাজার টাকা, সর্বমোট সিজার মূল্য ৪৭ লক্ষ ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park