বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

নিয়ামতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৩০মে শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী ।
নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসানের উপস্থাপনায় আলোচনা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রকৌশলী খালেদ হাসান পাহিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, পাড়ইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল হাই, চন্দননগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বদিউজ্জামান বদি, আব্দুল মান্নান,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী সবুজ, আরিফুল ইসলাম আরিফ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মজিবর রহমান (২) প্রমূখ। উপজেলা বিএনপি নেতা আজাহার আলীসহ উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজীসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park