সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জমি সংক্রান্ত বিরোধ: আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে হামলার অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৮ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দশসিকা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মারাত্মক হামলার অভিযোগ উঠেছে।
গত ২৮ মে (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে বাজারে যাওয়ার পথে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী স্থানীয় বাসিন্দা আব্দুল হালিমকে (৪৫) অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

আহত হালিম জানান, “আমি বাজার যাচ্ছিলাম, এমন সময় ওরা রাস্তায় ঘিরে ধরে আটক করে দিয়ে এলোপাথাড়ি কিল ঘুসি লাটি ভাইরাই জখম করে।
আক্রমনকারী সুকৌশলে ভাইরাইয়া আমাকে মৃত ভেবে ফেলে যায়। আমার চাচাকে ২৫/৩০ বছর আগে মারপিট করে তাড়িয়ে দিয়েছে তারা। চাচার শারীরিক অবস্থা খুবই খারাপ তাই আমি ছোট ভাতিজা হিসাবে আমার কাছে বিক্রি করে। প্রতিপক্ষ ওই জমি ক্রয় না করতে পেরে আমার উপর বার বার আক্রমন করে। হালিমের স্ত্রী জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ আক্রমণ। এর আগেও ওরা আমার স্বামীকে অন্তত দুবার মেরে ফেলার চেষ্টা করেছিল – একবার আট মাস আগে, আরেকবার সাত মাস আগে।”

জানা গেছে, দশকিয়া মৌজায় সাড়ে সাত শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। হালিম ওই জমির ওপর রেজিস্ট্রারকৃত দলিল রয়েছে বলে জানান, যার মূল্য ধরা হয় ৫ লাখ ২৬ হাজার টাকা। জমির মালিকানা নিয়ে বিরোধের পেছনে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা হলেন: স্থানীয় আওয়ামী লীগ নেতা ১। আব্দুর রহিম (৫০), পিতা: আফছার আলী, ২। আবু তালেব (২৫), ছাত্রলীগ নেতা, ৩। ছাত্রলীগ নেতা আসিব আলী (১৯), পিতা: আব্দুর রহিম , ৪। শাজাহান (৫০), পিতা: মুগল, ৫। আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান (৪৫), পিতা: নূরুল ইসলাম, ৬। ছাত্রলীগ নেতা বুলবুল (২৫), পিতা: নয়া,, ৭। ছাত্রলীগ নেতা মারুফ (১৮), পিতা: আব্দুল কদ্দুস। তাদের সকলের বাড়ি দশকিয়া গ্রামে। অভিযোগ রয়েছে, তারা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।

আহতের স্বজনরা জানান, ঘটনার পরপরই হালিমকে গুরুতর অবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা অফিস হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে কালিহাতী থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park