সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গণ ছাত্রসংসদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ কুড়িগ্রামে।

  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

অনার্স প্রথম বর্ষ (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা উপলক্ষে আজ শনিবার কুড়িগ্রাম সরকারি কলেজে ব্যতিক্রমধর্মী এক সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, কুড়িগ্রাম জেলা শাখা।

ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা ও দিকনির্দেশনার লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে একটি তথ্য সেবা কেন্দ্র স্থাপন করে সংগঠনটি। কেন্দ্রটিতে সরবরাহ করা হয় কলম, পরীক্ষার কক্ষের তালিকা, সঠিক দিকনির্দেশনা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে পাশে ছিলেন।

এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন মো: আপেল মাহমুদ ও জাহিদ হাসান (যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন), ইমরান আহমেদ (আহ্বায়ক, কুড়িগ্রাম সদর উপজেলা), মুহি (সদস্য সচিব, কুড়িগ্রাম সদর উপজেলা) এবং আশিক (মূখ্য সংগঠক, কুড়িগ্রাম সদর উপজেলা)।

এ প্রসঙ্গে সংগঠনের অন্যতম সংগঠক মো: আপেল মাহমুদ বলেন, “শিক্ষার্থীরা যেন কোনো ধরণের ভোগান্তিতে না পড়ে, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিরাপদ ও সহায়ক পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করুক।”

তথ্য সেবা কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, “আমি বাইরের উপজেলা থেকে এসেছি। কোথায় পরীক্ষা হবে, কিছুই বুঝতে পারছিলাম না। এই কেন্দ্র থেকে সহযোগিতা পেয়ে অনেক উপকার হয়েছে।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের এই ছাত্রবান্ধব ও মানবিক উদ্যোগকে স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবকসহ সাধারণ মানুষ ব্যাপকভাবে প্রশংসা করছেন। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park