বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ঔষধসহ ৮ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪২ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ভারত থেকে চোরাপথে আসা বিপুলপরিমাণ ঔষধসহ ৮ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়েছ।
সোমবার (২ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, কুশখালী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এলাকায় পৃথকভাবে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় ঔষধসহ বিভিন্ন প্রকার মালামাল আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদরের পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১/২৩ এস হতে ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/৫ এস হতে ১শ ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোঘপাড়া নামক স্থান হতে ২ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৫ এস হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে তলুইগাছা মাঠ নামক স্থান হতে ৭০ হাজসর টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৩ এস হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়া কলারোয়ার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে গোপিনাথপুর নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১০ আরবি হতে ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশ্বান মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৫ এস হতে ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থান হতে ৩১ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৬/৭ এস হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঠালতলা নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৬ আরবি হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট- ৭ লক্ষ ৯১ হাজার ৫শ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park