
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
ঢাকার কলাবাগানের একটি বাসা থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা নাজমা (১২) নামের একজন কাজের মেয়ে শিবালয় থানা পুলিশ উদ্ধার করে ১২ নভেম্বর ২০২২ তার পিতা-মাতার কাছে হস্তান্তর করেন শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহে নুর এ আলম।
শিবালয় থানা অফিসার ইনচার্জ জানান শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী পর্যটন এলাকায় আজ দুপুরের দিকে নাজমাকে কাঁদতে দেখে লোকজন জড়ো হয়। খবর পেয়ে শিবালয় থানা এসআই (নি.) মোঃ মাকসুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ এসে তাকে উদ্ধার করে থানায় আনে। নাজমা ঢাকা কলাবাগানের যে বাসায় থাকতো সে ঠিকানা বলতে পারেনি। নাজমা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গোবিন্দপুর গ্রামের নাসির উদ্দীনের মেয়ে।
নির্যাতনের মুখে সে বাসা থেকে বেরিয়ে আরিচাগামী বাসে উঠে এ পর্যন্ত আসে। পরবর্তীতে আটোয়ারী থানা ওসির সাথে যোগাযোগ করিলে স্থানীয় মেম্বারের মাধ্যমে নাজমার পরিবারের সন্ধান মিলে।