
পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
দিনাজপুরের পার্বতীপুরে আজ ১৭ জুন বেলা ২ টা ৩০ মিনিটে উপজেলায় চত্বর পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা গেছে, নিহত দুই শিশুরা উপজেলার পশ্চিম হুগলিপাড়া গ্রামের মোশারফ হোসেন মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) ও অতাউর রহমানের মেয়ে আছিয়া আক্তার তারা (৭)। ওরা দুজনেই একই এলাকার বাসিন্দা ও খেলার সাথী ছিল বলে পারিবারিক সুত্রে জানা গেছে। ঐ এলাকার স্থানীয়রা বলছে, দুপুরে খেলাধুলা করার পর এক পর্যায়ে তারা পুকুরে গোসল করতে নামে। এর কিছুক্ষণ পর পানির মধ্যে তাদের সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ জাগে। পরে এলাকাবাসীর সহায়তায় পুকুরে খোঁজ শুরু করে এবং তাদের পুকুর থেকে উদ্ধার করে।এরপর তাদের দ্রুত পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া। এমন মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন জানান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।