
পার্বতীপুর, মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুর বিএনপি,র দলীয় কার্যালয় বাদ মাগরিব থেকে রাত ৯ টা পর্যন্ত সাবেক প্রয়াত এমপি ও মন্ত্রী খোরশেদ জাহান হক (চকলেটের) ১৯ তম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ১৪ জুন বাদ মাগরিব হতে রাত ৯ টা পর্যন্ত প্রয়াত এমপি ও মন্ত্রী খোরশেদ জাহান হক (চকলেটের) স্বরনে পার্বতীপুর উপজেলা বিএনপি উদ্যোগে ঢাকা মোড়স্হ বিএনপি কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপি,র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর সভার মেয়র এ, জেড, এম, মেনহাজুল হক । উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, পৌর বিএনপি,র সভাপতি আতিয়ার রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপি,র সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোকলেছুর রহমান। আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি,র সাংগঠনিক সম্পাদক সোহেল মারুপ স্বপন,উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক হান্নান আশরাফি, আতিকুল রহমান স্বপন,কাজী খয়রাত হোসেন, মজিল্লুর রহমান, মোক্তার হোসেন, আবু এহিয়া , শরিফুল ইসলাম বাবু,জোবায়ের হোসেন বাবু, মোকছেদুল হক, মতিউর রহমান, মোঃ মোস্তাফিজার রহমান ফিজার, প্রমুখ। এছাড়াও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।