সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালিহাতীর আউলিয়াবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

গৌরাঙ্গবিশ্বাস, বিশেষ প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখি ইউনিয়নের আওতাধীন আউলিয়াবাদ বাজারে শুক্রবার(১৩জুন) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার বন্ধ থাকায় নাইট গার্ড সেন্টু হঠাৎ একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে শওকত আলীর জুতার দোকান, আমিনুর রহমানের হোমিওপ্যাথি ওষুধের দোকান এবং আমজাদ হোসেনের মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, বাজারে পুরোনো বৈদ্যুতিক সংযোগ ও অরক্ষিত তারের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের কারণ ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park