সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ছিনতাইহওয়া মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম হলো-১। সুজন মিয়া (২২) ২। মোঃ ইউসুফ (২০) ।

বুধবার (১৮ জুন ২০২৫ খ্রি.) চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সাচার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডেমরা থানার একটি টিম।

ডেমরা থানা সূত্রে জানা যায়, বাদী সাগর পেশায় একজন ব্যবসায়ী। তিনি গত ১৩ জুন ২০২৫ খ্রি. তারিখ রাত আনুমানিক ০৯:০২ ঘটিকায় মোটরসাইকেলযোগে চাঁদপুর থেকে তার বর্তমান ঠিকানা মুগদার উদ্দেশ্যে যাত্রাকালে ১৪ জুন ২০২৫ খ্রি. রাত ০০:০৫ ঘটিকার ডেমরা থানাধীন তারাবো টু যাত্রাবাড়ি এক্সপ্রেসওয়ের স্টাফ কোয়ার্টার ওভার ব্রীজ নামক স্থানে পিছন দিক থেকে আসা একটি ইয়ামাহা R15 মডেলের মোটর সাইকেল তাকে সিগনাল দিয়ে থামিয়ে দেয়। উক্ত ইয়ামাহা R15 মটরসাইকেলের অজ্ঞাতনামা তিন জন আরোহী তাদের সাথে থাকা ইলেকট্রিক তারের তৈরী লাঠি এবং চাপাতি দিয়ে গুরুতর আঘাত করে সাগরকে রাস্তায় ফেলে দিয়ে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ১৬ জুন ২০২৫ খ্রি. তারিখে বাদী সাগরের অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

থানা সূত্রে আরও জানা যায়, রুজুকৃত মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে বুধবার (১৮ জুন ২০২৫ খ্রি.) চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সাচার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সুজন ও ইউসুফ কে গ্রেফতার করা হয়।তাদের দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার বরুড়া থানার একটি গ্যারেজ হতে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।যা পরবর্তীতে বাদী নিজের মোটরসাইকেল বলে সনাক্ত করে।

মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park