বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

ঝিনাইদহের কালীগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালিগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার(১৯ জুন) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি’র সভাপতিত্বে মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।

এ সময়ে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা খাইরুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বরত) মোফাজ্জেল হক , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জন্নু রাইন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহরিয়ার আকাশ সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মেলায় ৩ টি স্টল প্রদর্শণ করা হয়েছে। ৩ দিনব্যাপী এ মেলায় শোভা পাচ্ছে আম, জাম, কাঠাল, কলা, জামরুল, লেবু, ড্রাগন সহ প্রায় অর্ধশত বিভিন্ন মৌসুমী ফল। প্রতিদিন সকাল  ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত মেলাটি চলবে যা শেষ হবে আগামী ২১ জুন শনিবার। দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। এছাড়া ১২ জন কৃষি উদ্যোক্তাদের মাঝে ১ টি করে ভার্মিকম্পোজ সার তৈরি যন্ত্র বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park