সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরের মঠবাড়িয়ার রাজনীতিতে রিয়াজ উদ্দিন আহমেদ একজন দক্ষ সংগঠক।

  • আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩০৬ বার পঠিত

গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ।যিনি সকাল হলেই ছুটে যান উপজেলা পরিষদে আর সন্ধ্যায় উপস্থিত হন পার্টি অফিসে।এখন অনেকটা অভ্যাসে পরিনত হয়েছে তার এ রুটিন ওয়ার্ক।

আওয়ামী লীগ পরিবারে বেড়ে ওঠা মুক্তিযোদ্ধার সন্তান রিয়াজ উদ্দিন আহমেদ রাজনীতিতে উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য। ১৮ নভেম্বর মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তৃনমূলের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে দেখতে চায় তাকে।

রিয়াজ উদ্দিন আহমেদ মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামে ১৯৭৬ সালে জন্ম গ্রহন করেন।বাবা মজিবর রহমান অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। চার ভাইয়ের মধ্যে রিয়াজ উদ্দিন দ্বিতীয়।

 রিয়াজ উদ্দিন আহমেদের বড় ভাই শামীম শাহনেওয়াজ একজন ব্যবসায়ী,সেজ ভাই সাইফুল ইসলাম রিপন বিসিএস পুলিশ অফিসার আর ছোট ভাই আশরাফুর রহমান একজন জনপ্রিয় রাজনীতিক।সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করার সুযোগ পান।বর্তমানে তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং পিরোজপুর – ৩ আসন থেকে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ দলীয় কার্যক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস সহ নেতা কর্মীদের সাথে  সমন্বয় করে কাজ করেন।ফলে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে একটি শৃঙ্খলা ফিরে এসেছে।ত্যাগী কর্মীরা উপযুক্ত পদে মূল্যায়ন পাওয়ার স্বপ্ন দেখছে।অভ্যান্ত্যরীন কোন্দলে সৃষ্ট রাজনৈতিক মামলা মোকদ্দমা থেকেও তারা মুক্তি পেতে শুরু করেছে।

১৮ অক্টোবর মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে বর্তমান সভাপতি এবং সাবেক মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের নাম আলোচনায় রয়েছে।অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তৃনমুল নেতাকর্মীরা উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে দেখার প্রত্যাশায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park