বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

পার্বতীপুরে শিশুর জীবন বিকাশ ঝুঁকিতেই পথচলা

  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩১ বার পঠিত

পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

কাঁদা-মাখা পিচ্ছিল রাস্তায় স্কুল থেকে বাড়ি ফিরছে কোমলমতি শিশু সুমাইয়া ১৭ জুন সকাল ১১ টা ১৯ মিনিটে পার্বতীপুর উপজেলার জাহানাবাদ এলাকায় এমন দৃশ্যটি দেখা গেছে। জানা গেছে, এ রাস্তাটি পার্বতীপুরে বৃটিশ আমলের নির্মিত উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ ৬ নং ওয়ার্ডের চকপাড়া থেকে সোজা পশ্চিম দিকে প্রাথমিক সরকারি বিদ্যালয়, জাহানাবাদ আলিম মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিক আসা-যাওয়ারেই এ রাস্তাটি। এ রাস্তাটিতে একটু বৃষ্টি হলেই কাঁদা বেশী হয়। সেকারণে স্কুলগামী শিশুরা বিপাকে পড়ে। সুমাইয়ার মত এ এলাকার শতাধিক স্কুলমুখী শিশু বিকাশের প্লার্টফর্ম স্কুলে যাতায়াত করে। কিন্ত বৃষ্টির কারণে রাস্তায় কাঁদা হওয়ায় আর যেতে চায় না স্কুলে। সময়, কাল ফুরে যায় প্রতিটি শিশুর জীবন থেকে। বাঁধার অন্তরায় হিসাবে দাঁড়িয়ে যায় পথচলার রাস্তাটি। অথচ ইদানিং এখানকার প্রতিষ্ঠানগুলোর আকার আকৃতির পরিবর্তন ঘটেছে অনেক কিন্তু সেখানে পৌঁছানোর রাস্তাটির পরিবর্তন ঘটেনি। প্রতিটি শিশু বিকাশের প্রথম পদক্ষেপেই হলো ভালো রাস্তা। এমন এক সমীক্ষায় বলছে, শিশু বিকাশে স্কুল ও রাস্তা উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুল শিশুদের আনুষ্ঠানিক শিক্ষা প্রদান করে এবং তাদের সামাজিকীকরণে সহায়তা করে। অন্যদিকে, রাস্তা শিশুদের খেলাধুলা, সামাজিকীকরণ এবং শারীরিক বিকাশের সুযোগ করে দেয়। স্কুল শিশুদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে, তাদের কর্মজীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা সরবরাহ করে। অপরদিকে
রাস্তা শিশুদের খেলাধুলা এবং শারীরিকি কার্যকলাপের সুযোগ করে দেয়, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক করে তুলে। শিশুরা রাস্তায় অন্যান্য শিশুদের সাথে মিশে সামাজিক সম্পর্ক স্থাপন করে এবং সামাজিক নিয়মকানুন শেখে। রাস্তা শিশুদের জন্য সৃজনশীল কার্যকলাপের সুযোগ তৈরি করে, যা তাদের কল্পনাশক্তি এবং সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। 
শিশুরা রাস্তায় খেলা করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং সেগুলি সমাধান করার চেষ্টা করে, যা তাদের সমস্যা সমাধান এবং সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা বিকাশে সহায়তা করে। এছাড়াও
শিশুরা রাস্তায় খেলাধুলা করার মাধ্যমে তাদের স্বাধীনতা এবং আত্মনির্ভরশীলতা অনুভব করে।  অথচ এ কাঁদা-মাখা পিচ্ছিল রাস্তায় পা টিপে টিপে বাড়ি ফিরছে জাহানাবাদ মধ্যাপাড়া গ্রামের সজীবের শিশু কন্যা সুমাইয়া। এ দায় ভার কার, সমাজ, দেশ, জাতি গঠনে প্রাম্ভের সারিতে দাঁড়িয়ে আছে কে ? এমন প্রশ্ন তুলেছে এলাকার সুধীজন। চকপাড়া গ্রামের আজিজুল ইসলাম অভিযোগ করেন রাস্তাটি কারো চোখে পড়েনা যুগ,যুগ ধরে শুনছি এ বার হবে এ বার হবে। কই এ সব ভাঁওতাবাজি ছাড়া কিছু না। এ বিষয়ে আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ একরামুল ইসলাম জানান,এ রাস্তার কাঁদার কারণে অনেক ছাত্র /ছাত্রী শহরের স্কুলে ভর্তি হওয়ার কথা জানান । ৫ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্রশাসক মোঃ আখতার আহসান বলেন,আমি এ রাস্তায় পুকুরপাড়া থেকে ১৭০ ফিট ইট সলিং এর কাজ করেছি। কিছু মাটি ভরাট করা হয়েছে আরও বাকি আছে। আশা করি আগামী বাজেটে পুরো কাজ করার কথা ব্যক্ত করেন। এ ব্যাপারে পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন জানান এ রাস্তার বিষয়ে আমার জানা ছিল না। রাস্তার বরাদ্দ তো আগেই দেয়া হয়েছে। তবে এখন জানলাম আশা করি আগামী বাজেটে ব্যবস্হা নেয়ার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park