(স্টাফ রিপোর্টার), মোঃ উমর ফারুক :
নাটোর বড়াইগ্রামে দুই হাজার এক শত পঞ্চাশ লিটার চোলাই মদ ও চারজন মাদক ব্যাবসাইকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সকাল সাতটার দিকে উপজেলার গোপালপুর ভূইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র্যাব। গ্রেপ্তার কৃত ব্যাক্তিরা হলেন উপজেলার পূর্ন কলস বানিয়াপাড়া গ্রামের আব্রাহাম রোজারিও এর ছেলে বাবু রোজারিও (৫৫), মৃত খোরশেদ প্রামানিকের ছেলে, আবু তাহের প্রামানিক (৫৬), নুর ইসলামের ছেলে রান্টু হোসেন (৩৭), গোপালপুর ভূইয়াপাড়া গ্রামের মৃত যতিন বিশ্বাসের ছেলে সুনীল বিশ্বাস (৫৫)।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার গোপালপুর ভূইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে দুই হাজার একশত পঞ্চাশ লিটার চোলাই মদ উদ্ধার ও চারজন মাদক ব্যাবসাইকে গ্রেপ্তার করা হয়। বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন র্যাব বাদি হয়ে মামলা করেছে।
তিনি আরো বলেন, প্রাথমকি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তিরা চোলাই মদ তৈরি সংরক্ষণ ও বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। চোলাইমদ পঁচনশীল দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে তা নষ্ট করা হয়েছে।