সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ত্রিশাল স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫০ বার পঠিত

ইকবাল হোসেন
ত্রিশাল ময়মনসিংহ

নিয়োগবিধি সংশোধন, গ্রেড উন্নীতকরণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

বুধবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ওই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ত্রিশাল উপজেলা শাখার ব্যানারে অংশগ্রহণ করেন এ উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

এই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি শাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক :নাজমুল হক।
এ সময় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সভাপতি নাজমা বেগম,কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ এর সদস্য মুহাম্মদ সোহেল রানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান করার জোর দাবি জানান তারা। এছাড়াও আরও বলেন এসব দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন বক্তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি শাহজাহান কবির সিরাজ বলেন, উপজেলার প্রান্তিকপর্যায়ে স্বাস্থ্য সহকারীরা সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আন্তরিক কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘসময় ধরে স্বাস্থ্য সহকারীদের প্রাপ্য মর্যাদা ও সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এমতাবস্থায় দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এমনকি সকল ধরনের সেবা বন্ধ রাখা হবে। তাই দ্রুত সময়ের মধ্যে সকল দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park