সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দৌলতদিয়া পতিতাপল্লীতে নিজ ঘরের ওয়ারড্রবে মিললো যৌনকর্মীর লাশ।

  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৭৪ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে তানিয়া ওরফে বুলু (২৬) নামে এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ ঘরের ওয়ারড্রবের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তানিয়া যৌনপল্লীর সরোয়ার মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া। তার বাড়ি বরিশালের রায়পুরা গ্রামে তিনি দুলাল সরদারের মেয়ে।

যৌনপল্লীর কয়েকজন যৌনকর্মী বলেন, তানিয়ার সঙ্গে আমাদের সকাল ৭টার দিকে কথা হয়েছে। পরে তার ঘরের দরজা খোলা থাকলেও তাকে আমরা সারাদিন দেখতে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করি। এরপর তার বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দিলে তিনি এসেও তানিয়াকে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তার ঘরের ওয়ারড্রবের তালা ভেঙে ওয়ারড্রবের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। এসময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ওই যৌনকর্মীর গলায় মোবাইলের চার্জারের তার পেঁচিয়ে হত্যার পর মরদেহটি ঘরের ওয়ারড্রবের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে ,ময়নাতদন্তের পরে হত্যার রহস্য জানা যাবে । মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park