
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়া সদর থানার অন্তর্গত সাতমাথা রেললাইনের ওপর থেকে অভিযান চালিয়ে বাংলামদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মহন (৩৫)।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি ও সাহসী সাংবাদিক ওহাব সরকার-এর গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে সদর থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে সাংবাদিক ওহাব সরকার নিজেও সরাসরি উপস্থিত থেকে পুলিশকে তথ্য ও দিকনির্দেশনা দিয়ে সহায়তা করেন।
অভিযান চলাকালে মোহনের কাছ থেকে বেশ কিছু পরিমাণ দেশীয় তৈরি বাংলামদ উদ্ধার করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
সদর থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।