বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

বাঘায় ৩৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় হাফিজুল নামের এক মাদক ব্যবসায়ীকে ৩৪ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৫ জুন) বাঘা উপজেলা সদরের আমচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। 

একই দিন জিআর ওয়ারেন্ট মুলে পলাতক আসামী মোঃ শামীম  হোসেন কে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। 

ফেন্সিডিলসহ আটককৃত হাফিজুল (৩৮) উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। এবং ওয়ারেন্ট মুলে গ্রেফতারকৃত পলাতক আসামী মোঃ শামীম হোসেন একই ইউনিয়নের কিশোরপুর গ্রামের আফসার আলীর ছেলে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান এর দিকনির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে বাঘা থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে বাঘা উপজেলা সদরের আমচত্বর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুল (৩৮) কে ৩৪ বোতল ফেন্সিডিল সহ আটক করে থানায় নিয়ে আসে। এবং থানার W/A তামিল পার্টি জিআর ওয়ারেন্ট মুলে পলাতক আসামী মোঃ শামীম হোসেন কে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ  ম আছাদুজ্জামান বলেন, ৩৪ বোতল ফেন্সিডিল সহ আটককৃত আসামি হাফিজুলের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park