সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নাটোর বড়াইগ্রামে শিশু আবির হত্যার খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন।

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: উমর ফারুক

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ইট দিয়ে মাথা থেতলে স্কুল ছাত্র মিনহাজ হোসেন আবির (৯) হত্যায় জড়িত সকল আসামীদের সনাক্ত, দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনকালে একমাত্র সন্তানের খুনিদের উপযুক্ত বিচারের দাবিতে অঝোরে কাঁদলেন আবিরের মা ও বাবা। এ সময় তাদের বুক ফাটা আর্তনাদে আবিরের সহপাঠী, শিক্ষকেরাসহ মানববন্ধনে অংশ নেয়া লোকজন ও পথচারীও কান্নায় ভেঙ্গে পড়েন।
শনিবার বিকালে বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কের পাশে মানববন্ধনে বক্তব্য রাখেন, শিশু আবিরের পিতা মিলন হোসেন, মা আঁখি খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনিপর সাবেক যুগ্ন আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, পৌর জামায়াতের আমীর মীর মো. মহিউদ্দিন, জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল আওয়াল মমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুহ ইসলাম ও মাহবুব সরদার, আবিরের শিক্ষা প্রতিষ্ঠান আদিব ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক শহিদুল ইসলাম ও শিক্ষিকা শারমিন আক্তার এবং তার সহপাঠী জান্নাতুল আক্তার জীম।
এ সময় বক্তারা বলেন, শিশু আবির হত্যায় ১২ বছর বয়সী একজন শিশুকে আটক করেছে পুলিশ এবং এ ঘটনায় তাকেই একমাত্র অভিযুক্ত বলা হচ্ছে। কিন্তু এতো ছোট একজন শিশু একা এ ঘটনা ঘটাতে পারে না। তারা অধিকতর তদন্তের মাধ্যমে এ হত্যাকান্ডের সাথে আরও কারা জড়িত সেটা চিহ্নিত করে তাদেরও গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে খুনীদের কঠোর বিচার দাবি করেন। অন্যথায় পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নিখোঁজের ৬ ঘন্টা পর উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন মসলা মিলের ফাঁকা মাঠ থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আবিরের লাশ উদ্ধার করা হয়। নিহত আবির উপজেলার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের একমাত্র ছেলে। এ ঘটনায় হযরত আলী (১২) নামে একজনকে আটক ও আবিরের মোবাইলটি উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park