
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকার লেকেরপাড়’ নামক স্থান সংলগ্ন একটি পুকুর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
আজ (শনিবার) সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে শাজাহানপুর থানা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।