
মোঃমনিরুল ইসলাম মনির উপজেলা প্রতিনিধি
বালিয়া কান্দি :
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের কোর্চাডাঙ্গী গ্রামে মৃত মকবুল মন্ডলের ছেলে জাহিদ মন্ডলের বাড়িতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
জাহিদ মন্ডল জানান, শনিবার (২৮ জুন) গভীর রাতে তার গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু ও তিনটি ছাগল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের মাঠে একটি ছাগলের গলা কাটা ও বাকি দুইটি ছাগলের ঘাড় ভাঙ্গা মৃত অবস্থায় পাওয়া যায়।
এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে বালিয়াকান্দী থান পুলিশকে জানানো হয়েছে। থানা পুলিশ ঘটনা স্হল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।