বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী ও মাদক কারবারি সহ ২৮ জন গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

রানা মাহমুদঃ

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন ২০২৫ খ্রি.) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। আব্দুল লতিফ (৫২), ২। লালমিয়া (১৯), ৩। কবিরুল (২০), ৪। তরিকুল (২১), ৫। রুবেল (২৬), ৬। তৌহিদুল আলম মাহিম (২৭), ৭। ফাহাদ (২০), ৮। সুমন (২২), ৯। দেলোয়ার দিলু (৩৫), ১০। নুরুল ইসলাম (৩২), ১১। আরমান (৩৭), ১২। নাদিম (৪০), ১৩। তাসিব টাইকা (২২), ১৪। আনোয়ার (৪৫), ১৫। জুলহাস (৩৫) ও ১৬। টিপু (৪০)। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই, একটি রামদা ও একটি লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়।

অন্যদিকে ডিএমপির আদাবর থানা সূত্রে জানা যায়, শনিবার অত্র থানার অপরাধ প্রবণ এলাকা গুলোতে বিশেষ অভিযান পরিচালনা ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। আলামিন (২২), ২। শাওন হাওলাদার (২০), ৩। আজিজুল হক (৩৭), ৪। নুর উদ্দিন ইসলাম (১৮), ৫। নাদিম হোসেন (২০), ৬। রনি বেপারী (২৩), ৭। শাহিনুর ইসলাম (২২), ৮। রাজু আহম্মেদ (৩২), ৯। রিজিকা (৪৫), ১০।মরিয়ম (২১), ১১। রাজু (২০) ও ১২। সুজন (২২)। এ সময় তাদের হেফাজত হতে দুই কেজি গাঁজা, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

উভয় থানায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নিদের্শনায় তেজগাঁও ও মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, মোহাম্মদপুর ও আদাবর থানার অফিসার ইনচার্জসহ উভয় থানার চৌকস দল কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park