বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

লামা পৌরসভা ২০২৫-২০২৬ অর্থ বছরের ১৩ কোটি ৮৫ লক্ষ ০৯ হাজার ১ শত ২৫ টাকার বাজেট ঘোষণা

  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম লামা প্রতিনিধি :

নাগরিকদের উপর করারোপের নতুন ভার না চাপিয়ে লামা পৌরসভার ২৫-২৬ অর্থ বছরেন বাজেট ঘোষণা করা হয়েছে। তবে বাজেটে নারী ও শিশু বিষয়ক কার্যক্রমের জন্য আলাদাভাবে বরাদ্দ নিশ্চিত করার বিষয়টি কম গুরুত্ব দেয়া হয়েছে। বরাদ্দে নারী ও শিশু উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির ব্যয়ের ডিজাইনটি অস্পষ্ট। এছাড়াও, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার বিষয়েও কোনো ব্যাখ্যা নেই।
সোমবার (৩০ জুন) বেলা ১১ টায় লামা পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জনাব মোঃ মঈন উদ্দিন। ‘খ’ শ্রেণির পৌরসভা হিসেবে ঘোষিত বাজেটে নাগরিকদের উপর করারোপের নতুন চাপ নেই। তবে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনি বিশেষ করে বেকার নারী পুরুষের কর্মদক্ষতার বিষয়টি গুরুত্ব পায় নাই।

বাজেটে এ বছরের মোট রাজস্ব আয়ের পরিমাণ ২ কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৬ শত ৫৪ টাকা। মোট রাজস্ব ব্যয় ২ কোটি ১৫ লক্ষ ৯৫ হাজার টাকা। সমাপনী স্থিতি ৫ লক্ষ ৯৪ হাজার ৬ শত ৫৪ টাকা। এ খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ৪৭ লক্ষ ১৫ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী খাতে ৩১ লক্ষ ৪০ হাজার, শিক্ষা খাতে ১ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া পানি সরবরাহ ব্যয় সহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৫০ লক্ষ টাকা। আয় বিবরণে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট বাবদ ৪ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে ৫০ লক্ষ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত মঞ্জুরী ৪০ লক্ষ টাকা

লামা পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ) হতে ১০ লক্ষ টাকা, পৌর ভবন সম্প্রসারণ ৫০ লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ৫ কোটি টাকা ধরা হয়েছে। ব্যয় বিবরণে অবকাঠামো উন্নয়ন ৪ কোটি ৯৪ লক্ষ, পৌর ভবন সম্প্রসারণ ও সংস্কার, স্টাফ ডরমেটরী নির্মান, পৌর ভবনের বাউন্ডারী ওয়াল নির্মান, মার্কেট নির্মাণ বাবদ ০১ কোটি ২৪ লক্ষ, অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ১ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পৌর প্রশাসক জনাব মোঃ মঈন উদ্দিন ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিবসহ লামা পৌরসভার সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগীতা কামনা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে লামা পৌরসভা প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান কমিটির সদস্যগণ, পৌর কর্মকর্তা-কর্মচারীগণ, লামা পৌর এলাকার সুশীল সমাজ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park