বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ত্রিশালে বিকল্প রাস্তা ছাড়াই ফিলিং স্টেশন নির্মাণ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১২ বার পঠিত

ইকবাল হোসেন,
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান গ্রামের টানপাড়া এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে দীর্ঘদিন ধরে শত শত মানুষ যাতায়াত করলেও, সম্প্রতি সেই পথ সম্পূর্ণ বন্ধ করে শুরু হয়েছে ‘মোমেনশাহী ফিলিং স্টেশন’ নির্মাণকাজ। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন এলাকার শত শত বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, ফিলিং স্টেশন নির্মাণ শুরুর পর থেকেই দক্ষিণ পাশের বিকল্প চলাচলের পথটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, কর্মজীবী, রোগী ও ব্যবসায়ীদের।

শিশু ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে
আব্দুস সালাম নামে এক অভিভাবক বলেন,
আমার ছোট ছেলেটা এখন স্কুলে যেতে পারছে না। বিকল্প রাস্তা না থাকায় অনেক ঘুরে পায়ে হেঁটে যেতে হচ্ছে। এটা একটা সভ্য সমাজে কল্পনাও করা যায় না।

অপ্রতুল বিকল্প রাস্তা ঘিরে ক্ষোভ
ফিলিং স্টেশন নির্মাণ কাজে নিয়োজিত এক ব্যক্তি, সোহরাব হোসেন, বলেন:
আমি উত্তর দিকে রাস্তার ব্যবস্থা করে দিয়েছি।
তবে এলাকাবাসীর দাবি, ওই উত্তরের রাস্তাটি কবরস্থানের উপর দিয়ে যায়, যা নৈতিকভাবেও গ্রহণযোগ্য নয় এবং ব্যবহারকারীর জন্যও অস্বস্তিকর।
বাসিন্দাদের দাবি ও প্রস্তাবনা
এলাকাবাসী মনে করেন, ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে একটি সংযোগ সড়ক তৈরি করা হলে দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। তারা দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
স্থানীয়দের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা বা জনগণের মতামত না নিয়ে এভাবে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেয়া প্রশাসনিক দায়িত্ববোধের ঘাটতি ও জনসেবার চরম অবহেলার উদাহরণ। এই ঘটনার যথাযথ তদন্ত করে দ্রুত বিকল্প রাস্তার ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park