সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জ শহরের কোটিপতি ব্যবসায়ী পরিবারসহ নিখোঁজ ব্যবসায়ীদের মাঝে শংকা ও নানান জল্পনাকল্পনা।

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটিপতি ব্যবসায়ী বিকাশ চন্দ্র মল্লিকের পরিবার
নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার থেকে বিনয় মল্লিকসহ তার পরিবারের কাউকেই
বাড়িতে বা কোথাও পাওয়া যাচ্ছেনা। শহরের বড় বাজারে অবস্থিত মেসাস মল্লিক
ব্রাদার্স নামে তাদের প্রতিষ্ঠানের কতৃত্ব নিয়েছেন পৌর ব্যাবসায়ী নেতা
মাসুদ রানার পুত্র মাহফুজ আহম্মেদ মুন্না। তিনি প্রতিষ্ঠানটিতে বসে
বেচাকেনাও করছেন। এদিকে হঠাৎ করেই তাদের স্বপরিবারে নিখোঁজের বিষয়টি
নিয়ে শহরে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে । কেউ বলছে, সংখ্যলঘু সম্প্রদায়ের ওই
ব্যবসায়ী পরিবারটি রাতের আঁধারে ভারতে পালিয়ে গেছে কেউ আবার বলছে , চাঁদাবাজদের কবলে অতিষ্ঠ বা ব্যাংক ও বিভিন্ন ব্যবসায়ীর থেকে টাকা হাতিয়েও
ভারতে পালাতে পারেন। শনিবার পর্যন্ত ওই পরিবারটির খোঁজ না মিললেও ওই
প্রতিষ্ঠানটি, কতৃত্ব নেওয়া ব্যবসায়ী নেতা মাসুদ রানার র্ভাষ্য, এগুলি তারা ক্রয়
করেছেন। অপরদিকে ওই পরিবারটি নিখোঁজ না, গুমের শিকার হয়েছে তা নিয়েও
চলছে ব্যবসায়ীদের মধ্যে জল্পনা কল্পনা। এ নিয়ে শনিবার বিকালে ব্যবসায়ী বিনয়
মল্লিকের মোবাইলে কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।
জানা গেছে, শহরের বড় বাজারে অবস্থিত মল্লিক ব্রাদাস নামের ব্যবসা
প্রতিষ্ঠানটি শহরের মধ্যে অন্যতম ও বৃহৎ। দেশ স্বাধীনের আগে থেকেই প্রয়াত
বিকাশ চন্দ্র মল্লিক সুনামের সাথে ব্যবসা পরিচালনা করতেন। তার মৃত্যুর পর
সন্তানদের কেউ কেউ ভারতে চলে গেলেও বড় সন্তান বিনয় মল্লিক তাদের ব্যবসাটি
পরিচালনা করে আসছিল। গত বৃহস্পতিবার থেকে তিনিও পরিবার সহ নিখোঁজ
রয়েছেন। তারমত একজন কোটিপতি ব্যবসায়ী পরিবারসহ হঠাৎ করেই নিখোঁজের
খবরে শহরময় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে নানান জল্পনা কল্পনা চলছে। এসব বিষয়ে
খোঁজ নিতে শুক্রবার সরেজমিনে মল্লিক ব্রাদার্স প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখেন
মল্লিক পরিবারের কেউ নেই। প্রতিষ্ঠানটিতে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির
সহ-সভাপতি মাসুদ রানার পুত্র মাহফুজ আহম্মেদ মুন্না বেচাকেনা করছেন। এবং
তারা প্রতিষ্ঠানটি ক্রয় করেছেন বলেও জানান। এ বিষয়টি জানতে ব্যবসায়ী নেতা
মাসুদ রানার মোবাইলে কল দিলে জানান, নিখোঁজ মল্লিক পরিবার কোথায়
আছেন তা তিনি জানেন না। তারা গত বুধবার রেজিস্ট্রির মাধ্যমে বাড়ী ও ভবন সহ
প্রতিষ্ঠানটি ক্রয় করেছেন। তবে কত টাকায় কিনেছেন এমন প্রশ্নের উত্তরটি
তিনি এড়িয়ে যান।
এদিকে নিখোঁজের বিষয়টি জানতে শনিবার বিকালে ওই ব্যবসায়ী বিনয়
মল্লিকের ব্যবহৃত ০১৭১১-৩৮৫১২৯
নং মোবাইলে একাধিকবার কল দিলে ফোনটির সুইচ বন্ধ পাওয়া গেছে।ব্যবসায়ী
পরিবার নিখোঁজের বিষয়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল
ইসলাম বলেন, তিনিও শহরের ব্যবসায়ীদের মুখে শুনেছেন মল্লিক পরিবারটি
নিখোঁজ বা কোথাও চলে গেছে। তবে, এক ব্যবসায়ীর কাছে প্রতিষ্ঠান বিক্রি
করে ভারতে গেছেন এমন কথা শুনলেও বাস্তবে তারা কোথায় আছেন তা তিনিও
জানেন না বলে জানান।
ব্যবসায়ী পরিবারের নিখোঁজের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)
শফিকুল ইসলাম জানান,
বিষয়টি তিনিও শুনেছেন। তবে এ নিয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তারপরও
বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা
নিবেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park