সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শিশু উদ্ধারে মানবতার দৃষ্টান্ত: শাজাহানপুর থানা পুলিশের আন্তরিকতায় ৯ বছরের শিশু ফিরে পেল তার পরিবারকে

  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

ওহাব সরকার, বগুড়া জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের এক ৯ বছর বয়সী শিশু মুরাদকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ। মানবিক এই উদ্যোগটি স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় তোলে।

জানা গেছে, মোঃ শাহাদাত হোসেন নামের এক যুবক, যিনি শাজাহানপুরে অবস্থিত সিপি কোম্পানিতে চাকরি করেন, বগুড়া শহরের চারমাথা এলাকায় কান্নারত অবস্থায় শিশুটিকে একা দেখতে পান। শিশুটির উদ্বেগজনক অবস্থায় তিনি তার সঙ্গে কথা বলে পরিচয় জানার চেষ্টা করলেও সফল হননি। পরে তিনি মানবিক দায়িত্ববোধ থেকে শিশুটিকে শাজাহানপুর থানায় নিয়ে আসেন।

থানা পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। জানা যায়, শিশুটির নাম মুরাদ, বয়স ৯ বছর, পিতার নাম লাভলু মিয়া, এবং সে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

শাজাহানপুর থানা পুলিশের তৎপরতা ও আন্তরিকতায় অবশেষে শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। এ ঘটনায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

শিশুটিকে পরিবারের কোলে ফিরিয়ে দিতে পারার আত্মতৃপ্তি যেন পুলিশ সদস্য ও স্থানীয় সহায়তাকারীদের মুখে হাসি ফোটায়। মানবিক দৃষ্টান্ত স্থাপনকারী এই ঘটনা সমাজে এক উজ্জ্বল বার্তা দেয়—আমরা একে অপরের পাশে দাঁড়ালেই একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠন সম্ভব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park