বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

বাঘা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় থানা পুলিশের অভিযানে দুইজন কে গ্রেফতার করা হয়েছে। রবিবার ( ৬ জুলাই) উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ মনসুর আলী(৫০) ও বাঘা পৌরসভার বাজুবাঘা নতুনপাড়া গ্রামের মো: ইনসান আলীর ছেলে মো: আজিজুল (৪২)।

বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান এর দিকনির্দেশনা মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ০৬/০৭/২৫ তারিখ বাঘা থানার মাদক উদ্ধার টীম গোপন সংবাদের ভিত্তিতে গড়গড়ি ইউনিয়ন এলাকায় অভিযান করে মাদক ব্যবসায়ী মোঃ মনসুর আলী(৫০), পিতা- মৃত- ইযাকুব আলী, সাং- সুলতানপুর, থানা- বাঘা, রাজশাহীকে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করে এবং ওয়ারেন্ট তামিল পার্টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো: আজিজুল (৪২), পিতা- মো: ইনসান, সাং- বাজুবাঘা, নতুনপাড়া, থানা-বাঘা, জেলা- রাজশাহীকে চেকের মামলায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, মাদকসহ আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং ০৭/০৭/২৫ তারিখ বিধি মোতাবেক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park