বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীর পাশে নজরুল ইসলাম (কাজল)।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানে আহত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিরব হাসানের চিকিৎসা ব্যয় নিজের বেতন থেকে বহনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী নজরুল ইসলাম।
মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত অংশীজন মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় নিরব হাসানের প্রতি মাসে ২০০০-২৫০০ টাকা চিকিৎসা ব্যয় এবং প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা না পাওয়ার কথা জানার পর নজরুল ইসলাম এ সিদ্ধান্ত নেন।
তাঁর প্রতি মাসে চিকিৎসা ব্যয় হয় প্রায় ২০০০-২৫০০ টাকা। আমি সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ, যতদিন তাঁর চিকিৎসা চলবে, আমি ব্যক্তিগতভাবে এই খরচ বহন করবো।”
এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, “আহত ও ভুক্তভোগী শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, যাতে তাঁরা ভবিষ্যতে সম্মানজনক জীবনযাপন করতে পারেন।”
নজরুল ইসলামের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে ক্যাম্পাসজুড়ে। অনেকেই বলছেন, এটি একটি অনন্য দৃষ্টান্ত, যা অন্যদেরও উৎসাহিত করবে বিপদে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park