সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শরিয়তপুরে মাছের ঘের থেকে বিশাল আকৃতির কুমির উদ্ধার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২২৭ বার পঠিত

নুর আলম
চীপ রিপোর্টারঃ

শরিয়তপুরে একটি মাছের ঘের থেকে বিশাল আকৃতির একটি কুমির উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার রাত ৮টার দিকে গোসাইরহাট উপজেলার আলওয়ালপুর ইউনিয়নের পাজালকান্দি গ্রামের খলিল কাজীর মাছের ঘের থকে ৮ ফুট দীর্ঘ কুমিরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে শরীয়তপুরের খলিল কাজীর মাছের ঘেরে মাটিতে বড় আকৃতির একটি গর্ত দেখতে পান ঘেরে কর্মরত শ্রমিকরা। বিষয়টি সন্দেহ হলে গর্তের দিকে নজর রাখেন তারা। দীর্ঘ সময় কিছু না দেখতে পেয়ে গর্তে মুখে মোটা রশি দিয়ে সনাতল পদ্ধতিতে ফাঁদ পেতে রাখেন শ্রমিকরা। রাত ৮টার দিকে গর্তের কাছের ফাঁদে বিশাল আকৃতির কুমিরটি আটকা পড়ে। পরে ইউনিয়ন পরিষদের লোকজনদের খবর দেয় শ্রমিক ও স্থানীয়রনা। ঘটনাস্থলে গিয়ে কুমির আটকের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। উপজেলা প্রশাসন বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন। রাতে কুমিরটি ওই স্থানেই আটকে রাখে স্থানীয়রা। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে ছুটে আসেন। পরে রশি দিয়ে বেঁধে কুমিরটি নিজেদের হেফাজতে নিয়ে যান বন বিভাগের কর্মকর্তারা।
এদিকে মাছের ঘের থকে বিশাল আকৃতির কুমির উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park