সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্প হতে যুবকের মৃত দেহ উদ্ধার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকার পাশ থেকে তাজুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাজুল ইসলাম মোবাইল চুরির ঘটনায় সালিশ বৈঠকে অংশ নিতে থানায় গিয়েছিলেন। সন্ধ্যায় থানা থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন।
পরিবার জানায়, তাজুল ইসলামের মেয়ের জামাইয়ের দুটি মোবাইল চুরি হয়। এই ঘটনায় দুজনকে চোর সন্দেহে থানায় নিয়ে যাওয়া হয় এবং সন্ধ্যায় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। এরপর বাড়ি ফেরার সময় নিখোঁজ হন তাজুল।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঝিলমিল আবাসিক এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মেয়ের জামাই সবুজ মোল্লা জানান, তারা একসাথে থানা থেকে বের হলেও তাজুল ইসলাম বাড়ির পথে রওনা দেন, আর তিনি মাঝপথে নেমে যান। কিছুক্ষণ পর পরিবারের লোকজন জানায়, তিনি এখনো বাড়ি ফেরেননি। পরে সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানিয়েছেন, তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park