সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে মাদকাসক্তি নিরাময় পুনর্বাসন কেন্দ্রের সাফল্যতা।

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২২০ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

আর নয় নেশা এসো ফিরে আসি এই স্লোগানে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র দক্ষিণ ভবানীপুরের কাহারপাড়ায় অবস্থিত ফেরা মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মাদক সেবনকারী রোগীদের চিকিৎসা ও পূর্ণবাসনে ব্যাপক সাফল্যতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
ফেরা মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রাথমিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলো, ইতিমধ্যে তাদের কার্যক্রমের সাফল্যলতা দেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হতে ২০১৮ সালে লাইসেন্স পান। লাইসেন্স নং ০২ এর পর হতে তাদের কার্যক্রম ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। প্রতিষ্ঠানটিতে এ পর্যন্ত ১১৫৩ জন রোগী এখানে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান । বর্তমানে প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও দুইজন পরিচালকসহ ১০ জন কর্মচারীর সমন্বয়ে উক্ত প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফেরা মাদকাসক্তি পূর্ণবাসন ও নিরাময় কেন্দ্রেটি পরিদর্শন করে দেখা গেছে দুই তালা ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো। বর্তমানে ফেরা নিরাময় কেন্দ্রটিতে ৩৭ জন রোগী মাদকাসক্তি ও পূর্ণবাসনের জন্য চিকিৎসা সেবা নিচ্ছেন এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পরিচালক অপারেশন তানজির আহমেদ ও পরিচালক সার্বিক ফরহাদ হোসেন বলেন আমাদের এখানে কাউন্সেলিং এ মনোরোগ ডাক্তারের চিকিৎসা সেবার মাধ্যমে স্বল্প মূল্যে রোগীদের সেবা ও পূর্ণবাসন করে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য । আমাদের প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ ও শীতাতাপ ব্যবস্থা সহ সার্বিক নিরাপত্তা রয়েছে । আমাদের এখানে বর্তমানে রোগীপ্রতি বিশেষ ছাড় রয়েছে এবং অসহায় হতদরিদ্র মাদকাসক্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পূর্ণবাসন করে থাকে আমাদের প্রতিষ্ঠান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কাউন্সিলিং নিয়ে আমরা বিভিন্ন সেমিনার সভা ও ক্যাম্পিং করে থাকি। সেই সাথে রাজবাড়ী জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ,স্বাস্থ্য অফিসের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park