বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

পার্বতীপুরে জেন্ডার সমতায় নাগরিক কমিটি গঠিত

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুর উপজেলার হলদিবাড়ি গ্রামবিকাশ কেন্দ্রের সভাকক্ষে আজ ৯ জুলাই সকাল ১১ টায় জেন্ডার সমতা ও সামাজিক বৈষম্য দূরীকরণে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণে নাগরিক প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলার গ্রামবিকাশ কেন্দ্রে জিএফএ কনসাল্টিং গ্রুপ (জার্মানি)-এর কারিগরি সহায়তায়, কানাডিয়ান হাই কমিশন ও সুইস দূতাবাসের আর্থিক সহায়তায় ডেমক্রেসিওয়াচ-এর বাস্তবায়নাধীন ‘ফেসিং প্রকল্প’-এর অংশ হিসেবে এই প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্ল্যাটফর্ম সদস্য আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়কারী শহিদুর রহমান ও মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি সিংহ রায়। অনুষ্ঠানে প্রকল্পের জেলা সমন্বয়কারী শহিদুর রহমান এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, মানবাধিকার লঙ্ঘনের প্রতিকারে উদ্যোগ এবং জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানান।
তিনি আরও বলেন, সদস্যরা প্রশিক্ষণের মাধ্যমে নাগরিক অধিকার, মানবাধিকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে সচেতন হয়ে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সংযোগ স্থাপন করে সুবিধাবঞ্চিতদের পক্ষে কাজ করবেন। প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি রায় সিংহ বলেন, ‘নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে নেটওয়ার্কিং, অংশীদারিত্ব ও নীতিনির্ধারণে অন্তর্ভুক্তি বাড়ানোই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।’
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ইয়াদ আলীকে আহ্বায়ক এবং শিউলী হাসদা’কে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মেনহাজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সঞ্চিতা রানী সরকার, রাবেয়া, আব্দুল হাই, শুভ বাঁশফোড়, আঞ্জুমআরা ইয়াসমিন, মানিক বাঁশফোড়, নজরুল ইসলাম, সোহানুর রহমান, লাবনী রানী রায়, আলবিনা মুরমু ও সেলিনা মার্ডী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ফেসিং প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফারুমা খাতুন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park