মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফের মধ্যপাড়ায় পাথর উত্তোলন শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার:

শ্রমিক অসন্তোষ ধর্মঘটের এক সপ্তাহ পর ফের কাজে যোগ দিয়েছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির শ্রমিকরা। আজ ১০ জুলাই সকাল ৭ টায় প্রথম সিফটে প্রায় ৩ শতাধিক শ্রমিকের যোগদানের মধ্য দিয়ে খনির উৎপাদন ফের শুরু হওয়ার কথা জানায় কতৃপক্ষ। জানা গেছে, পার্বতীপুরে দেশের একমাত্র কঠিন শিলায় শ্রমিক অসন্তোষ এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের পাথর উত্তোলন শুরু হয়েছে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের প্রথম শিফটে কর্মরত শ্রমিকেরা খনির নিচে নেমে পুনরায় উত্তোলন কার্যক্রম শুরু করেছে। দ্বিতীয় সিফট বিকেল ৪ টায় কাজে যোগ দিবে ৩ শতাধিক এবং তৃতীয় সিফট রাত ১২টায় বাকি শ্রমিক কাজে যোগদানের মধ্যে দিয়ে খনির প্রায় ৯ শতাধিক শ্রমিক পাথর উত্তোলনে অব্যাহত থাকবে। সকল শ্রমিক কাজে যোগ দিলেও ছাটাইকৃত ৪ শ্রমিক কাজে যোগদান করতে পারেন নাই বলে জানায় শ্রমিক হাসান আলী। উল্লেখ্য
গত ২ জুলাই শ্রমিক অসন্তোষের জেরে খনির কার্যক্রম বন্ধ হয়ে যায়। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং শ্রমিক কল্যাণ সমিতিতে শ্রমিকরা জড়ো হয়ে অবস্থান ধর্মঘটের ডাক দেয়। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি জার্মানীয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম লিমিটেড (জিটিসি), মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড কর্তৃক অবৈধ ও শ্রম আইন বহির্ভূতভাবে ছাটাইকৃত (৪জন) খনি শ্রমিকের কাজে পূর্নবহাল করার দাবিতে অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করেছিল। তারা দাবি তুলেন, গুরুতর কোন অভিযোগ ছাড়াই, দীর্ঘদিন কর্মরত জিটিসি কতৃর্ক চার জন শ্রমিকে ঈদুল আযহার অভি মুহুর্তে গত ০৫/০৪/২০২৫ ইং তারিখে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকুরী হইতে অব্যাহতি প্রদান করে। মো: শফিকুল ইসলাম পদবি ব্লাষ্টার, মো: রফিকুল ইসলাম পদবি লং ড্রিল অপারেটর, মোঃ এমর আলী পদবি অপারেটর এবং মো: হাসান আলী পদবি জুনিয়র অপারেটর। আমরা এই চার শ্রমিককে তাদের কর্মস্থলে পুনঃবহল না করা পর্যন্ত পাথর ভূ-গর্ভের কর্মরত থাকা ও বাহিরে অবস্থানরত সকল শ্রমিকরা অনশন ও অবস্থান ধর্মঘাট অব্যাহত রাখার কথা জানান। তারা আরও দাবি করেন, কথায় কথায় শ্রমিক ছাটাই হুমকি দেন অথচ শ্রমিকের কোন পদোন্নতির কথা ভাবেন না।
পোডাকশন বোনাস চাইতে গেলে ন্যায্যাভাবে দিতে চায়না। এই পোডাকশন বোনাস চাইতে গিয়ে চারজনকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করে। আমাদের দিয়ে অঙ্গীকার বার বার করে কিন্তু পরে তারাই ভঙ্গ করে।
ব্লুটার্গেটের চেয়ে অতিরিক্ত কাজের চাপ সৃষ্টিকরে, যা শ্রমিকের মৃত্যুঝুঁকি বাড়ায়। বার্ষিক ছুটি থাকা সত্ত্বেও শ্রমিকরা যদি কোন সমস্যায় ছুটি কাটায় পনের দিন। তাহলে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে এবং বেতন বোনাস কর্তন করে। যাহা শ্রমিকের কাজের মনোবল ভেঙ্গে দেয়। বর্তমান আন্ডার গ্রাউত্তে কাজের পরিবেশ নাই। এক্সক্লোসিভ এন সবিলের গ্যাস, পাথরের ধুলিকণা, ঝুলন্ত পাথরসহ উল্লিখিত বিষয়সমূহের ব্যবস্থা গ্রহণ না করায়-কাজের পরিবেশ অনুপযোগী হয়ে পড়ছে। কোন প্রশিক্ষণ ছাড়াই শ্রমিকরা মৃত্যুঝুঁকি নিয়ে কাজ করার কথা শ্রমিকরা দাবি তুলেছিল। এ বিষয়ে দীর্ঘ এক সপ্তাহ পর পাথর উত্তোলনে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আবারও খনি থেকে পাথর উত্তোলনে শ্রমিকরা কাজে যোগ দেয়ার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park