সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

এসএসসি-তে প্রথম বান্দরবান জেলায় কোয়ান্টাম কসমো স্কুল

  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান জেলায় প্রথম স্থান অর্জন করেছে লামার কোয়ান্টাম কসমো স্কুল। ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় স্কুলটির জেনারেল শাখা থেকে ৯৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেয় এবং শতভাগ পাশ করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১৬ জন।

এ বছর বান্দরবান জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল ও তৃতীয় হয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট

স্কুল। স্কুলগুলোর এই র‍্যাংকিং করা হয় মোট শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ ও পাশের হারের ভিত্তিতে।

এসএসসি পরীক্ষায় বান্দরবান জেলায় বরাবরই কোয়ান্টাম কসমো স্কুল ভালো রেজাল্ট করে আসছে। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন চর্চা করে। ফলে তারা সহজে লেখাপড়ায় মন দিতে পারে। আর স্কুলটি আবাসিক হওয়ায় ছাত্র-ছাত্রীদের ওপর শিক্ষকদের আন্তরিক চেষ্টা তো আছেই।

এছাড়াও এই স্কুলের রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা। সেখানে দুইটি ট্রেডে ৫১ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। একজন ছাড়া সবাই উত্তীর্ণ হয় এবং ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।

উল্লেখ্য পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। এখান থেকে এপর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park