
রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মারিয়া ৯ মাইল রোড সংলগ্ন করোতোয়া নদী আজ চরম দূষণের শিকার।
তাজ হাইওয়ে হোটেল থেকে প্রতিদিন সকাল ও বিকালে সরাসরি টয়লেটের মলমূত্র করোতোয়া নদীতে ফেলা হচ্ছে।
এই মল, বর্জ্য ও তরল আবর্জনা নদীর পানিকে মারাত্মকভাবে দুর্গন্ধযুক্ত ও বিষাক্ত করে তুলছে।
নদীর জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে, মাছ মরে যাচ্ছে, পানি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে।
আশপাশের এলাকাবাসী দুর্বিষহ পরিবেশে দিন কাটাচ্ছেন, শিশুসহ সবাই স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।
এটি পরিবেশ সংরক্ষণ আইন ও পানি দূষণ নিয়ন্ত্রণ আইনের স্পষ্ট লঙ্ঘন।
নদী আমাদের জীবনের অংশ, এটিকে ময়লার ড্রেন বানাতে দেওয়া যায় না।
নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে, পরিবেশ বাঁচবে, আমরা বাঁচব।
শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ—
এই ভয়াবহ ও অনিয়মিত বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন।
আপনার সক্রিয় পদক্ষেপই পারে করোতোয়া নদীকে রক্ষা করতে।