মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পার্বতীপুরে সৎ মানুষের শাসন চায়

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুর পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উদ্দ্যোগে ১২ জুলাই সকাল ১০ টায় পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২য় তলায় হলরুমে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলার ৭,৮,এবং ৯ নং ওয়ার্ডের জামায়াতের কর্মী সমাবেশে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই। এই স্লোগানে মধ্যে দিয়ে কর্মী সমাবেশের প্রতিপাদ্য বিষয় ছিল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, সাবেক পৌর আমীর, ও পার্বতীপুর সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, পার্বতীপুর উপজেলা শাখার মাওলানা মোঃ ইউনুস আলী। এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার এবং বাংলাদেশ জামাতের ইসলামি মনোনীত পার্বতীপুর- ফুলবাড়ি ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিশ্ব মুসলিম খলিফা ওমর (রাঃ) শাসন ব্যবস্হার কথা উল্লেখ করেন। এক সময় খলিফা ওমর (রাঃ) যেরুজালেম বাসীর আমন্রণে তার কৃতদাসকে সফর সঙ্গী হিসাবে যাত্রা শুরু করে ন।পথে খলিফা ওমর (রাঃ) তার কৃতদাস কে বলেন, যতটাই পথ হউক, তুমি যতদুর উটের রশি ধরে যাবে, আমিও ততটা পথ উটের রশি ধরে হেঁটে যাব। যেই কথা, সেই কাজ। পালা বদলে খলিফার ভাগে পড়ে জেরুজালেম প্রবেশ মুখের। এদিকে অধির আগ্রহে জেরুজালেমবাসী ফুলেল শুভেচ্ছায় দাঁড়িয়ে। সবার লক্ষ্য উটের উপরে বসা কৃতদাসের প্রতি
। কিন্তু না ঘটনাটির আসল রহস্য জানতে পেরে সবাই হতভম্ব। আল্লাহর দ্বীনি ইনসাফ এভাবেই প্রতিষ্ঠা করেছিল হযরত ওমর (রাঃ)। আমরাও আল্লাহর দুনিয়ায় এমন সমাজ ব্যবস্হা চালু করার কথা জানান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা আমির,ইউসুফ আলী,উপজেলা সেক্রেটারী,আবু সায়েম শাহ, এবং পৌর আমির খন্দকার আশরাফুল আলম প্রমূখ। আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ৭ নং ওয়ার্ড -সভাপতি – আঃ রশিদ, ৮ নং ওয়ার্ড -সভাপতি – আঃ কুদ্দুস এবং ৯ নং ওয়ার্ড -সভাপতি -তহিদুল ইসলাম,
পৌর আমির- খন্দকার আশরাফুল আলম।অনুষ্ঠানের মাঝে ইসলামিক গান শুনান – সাইদুর রহমান ।পরিশেষে পার্বতীপুর পৌর সভার জামায়াতের উদ্যোগে ঋণগ্রস্ত বাবলু কে একটি ভ্যান উপহার প্রদান করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পার্বতীপুর উপজেলা প্রতিনিধি সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার মোহাম্মদ তাজকীর হোসাইন। আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরের স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park