
পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌর সভায় আজ ১৩ জুলাই রাত ৭ টা ৫২ মিনিটে ১ নং ওয়ার্ডে গুলপাড়ায় সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির কাজ শুরু করেন। জানা গেছে, পার্বতীপুর উপজেলার পৌর সভায় সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচিতে ২০ টাকা দিয়ে সদস্য ফর্ম ক্রয় করেন সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপি র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক। এবং আর একটি ফর্ম ২০ টাকায় ক্রয় করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক। এরপর ক্রমানুসারে ফর্ম ক্রয় ও নবায়ন প্রক্রিয়া পালাক্রমে চলতে থাকে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহবান ও পার্বতীপুর উপজেলা শাখা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা,-নেত্রীবৃন্দ। উক্ত অনুষ্ঠানটির আয়োজক ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।