সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লামায় পারিবারিক কলহের জেরে যুবক খুন,আটক ৫

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২১৪ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি:

১৪ জুলাই লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব চাম্বি, আমতলী মুসলিম পাড়ায় পারিবারিক কলহের জেরে মোঃ আব্দুর রহমান (২২) নামের যুবক খুন হয়েছেন।

সোমবার ১৪ জুলাই রাত ৮ ঘটিকার মধ্যে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সৃষ্ট মারামারিতে বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের ছুরির আঘাতে মোঃ আব্দুর রহমান গুরুতর আহত হন।

পরে তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মোঃ আব্দুর রহমান (২২) আমতলী, মুসলিম পাড়া, পূর্ব চাম্বি, ৯ নং ওয়ার্ড, ৪ নং আজিজনগর ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে।

এদিকে আব্দুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনার সাথে জড়িত মো. সোহেল মিয়া, ভাবি মিনুয়ারা বেগম, ভাবির মা সালমা বেগম, মো. রিয়াজ উদ্দিন, মো. জাহেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা লোহাগাড়া উপজেলার পানতিশা এলাকার বাসিন্দা মো. কামাল প্রকাশ বদরের স্ত্রী, ছেলে ও মেয়ে।

এ বিষয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদ সদস্য ছৈয়দুর রহমান জানান, আব্দুর শুক্কুর ও মিনুয়ারার বিরোধ সমাধানে সোমবার বিকালে বৈঠকের কথা ছিল। কিন্তু মিনুয়ারার ভাইয়েরা বৈঠক শুরুর আগেই কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করেন। ঘটনাটি খুবই মর্মান্তিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, আব্দুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত মো. সোহেল মিয়াসহ ৫ জন আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আব্দুর রহমানের লাশ উদ্ধার করে সোমবার রাত ১১টার দিকে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park