সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পাইকগাছা হাসপাতালে দুই পক্ষের মারামারি, ভয় পেয়ে স্ট্রোকে রোগীর মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মোঃ, জাহিদ হাসান,পাইকগাছা (খুলনা) :

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর স্বজনদের মধ্যে তুচ্ছ ঘটনার জেরে সংঘটিত মারামারির ঘটনায় এক বৃদ্ধা রোগী মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

মৃতের নাম খুকু মনি (৭৫)। তিনি উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের বাসিন্দা। ঘটনায় নিহতের ছেলে হাফিজুর রহমানও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার আমতলা এলাকার মোখছেদ আলী নামের এক রোগী হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে বেড সংকট থাকায় তিনি বারান্দায় বেড নিয়ে অবস্থান করেন। অন্যদিকে বৃহস্পতিবার সকালে আরাজী ভবানীপুর গ্রামের খুকু মনি পেটব্যথা ও গ্যাস্ট্রিক সমস্যা নিয়ে ভর্তি হলে তাকেও বেড না দিয়ে সিঁড়ির পাশে রাখা হয়।

এই দুই রোগীর স্বজনদের মধ্যে বিদ্যুৎ প্লাগ ব্যবহার ও তার সংযোগ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় খুকু মনির ছেলে হাফিজুর রহমানকে মারধর করতে দেখে আতঙ্কে ও দুশ্চিন্তায় খুকু মনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার মণ্ডল জানান, মারামারির দৃশ্য দেখে ভয়ে স্ট্রোক করে তাঁর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের পরিবার লাশ বাড়িতে নিয়ে গেছে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষসহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park