
রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
গত ১৬/০৭/২০২৫ খ্রি. রাত্রি অনুমান ০৮.৩০ ঘটিকার দিকে সদর থানাধীন ১৪নং ওয়ার্ডের হরিগারি-কৈগাড়ী গ্রামের বখাটে কিশোর কর্তৃক প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় রাগান্বিত হয়ে সে ভিকটিম বন্যার বাড়ীতে গিয়ে ভিকটিম বন্যাসহ তাহার ভাবি হাবিবা বেগম (২২) এবং তার দাদী লাইলী বেগম (৭০)’কে ছুরিকাঘাতে গুরত্বর জখম করে পালিয়ে যায়। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার মূল রহস্য উদঘাটন ও ঘাতককে আটকের জন্য বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি বগুড়া জনাব মোঃ ইকবাল বাহার এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম নিখুঁত গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ১৭/০৭/২০২৫ খ্রি. তারিখ ভোর অনুমান ০৪.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন খান্দার পাসপোর্ট অফিস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া উক্ত চাঞ্চল্যকর জোড়া খুন ও একজন গুরুত্বর আহতের ঘটনায় মূল অভিযুক্ত ঘাতক বখাটে কিশোর শওকত(ছদ্মনাম)’কে আটক করা হয়।পরবর্তীতে আটককৃত অভিযুক্তের দেওয়া তথ্য ও দেখানো মতে অদ্য ১৭/০৭/২০২৫ খ্রি. দুপুর অনুমান ১৩.৫০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ইসলামপুর হরিগাড়ি সাকিনস্থ একটি পরিত্যাক্ত ডোবা হইতে উক্ত হত্যাকান্ডে ব্যবহৃত ০১ টি বার্মিজ চাকু উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক অুনসন্ধানে জানা যায় যে, আটককৃত অভিযুক্ত শওকত(ছদ্মনাম) দীর্ঘদিন যাবত ভিকটিম বন্যাকে প্রেমের দিয়ে উত্তক্ত করে আসিতেছিলো। উক্ত প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঘাতক শওকত(ছদ্মনাম) ক্ষিপ্ত হয়ে গত ১৬/০৭/২০২৫ খ্রি. রাত্রী অনুমান ২০.৩০ ঘটিকার সময় ভিকটিম বন্যার বসত বাড়িতে উপস্থিত হয়ে ভিকটিম বন্যাকে চর থাপ্পর মারিতে থাকে। বিষয়টি ভিকটিম বন্যার ভাবি ডিসিসড হাবিবা বেগম (২২) দেখতে পেয়ে ছুটে এসে ঘাতক শওকত(ছদ্মনাম)’কে ঠেকানোর করার চেষ্টা করিলে ঘাতক শওকত(ছদ্মনাম) তার কাছে থাকা বার্মিজ চাকু বের করে ভিকটিম বন্যা ও তাহার ভাবি ডিসিসড হাবিবা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করাকালীন ভিকটিম বন্যার দাদী ডিসিসড লাইলী বেগম (৭০) ছুটে এসে বাধা দেওয়ার চেষ্টা করিলে তাকেও ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে ঘাতক সৈকত ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডিসিসড লাইলী বেগম এবং ডিসিসড হাবিবা বেগমদ্বয়কে মৃত ঘোষনা করেন। এছাড়া উক্ত ঘটনায় গুরুত্বর আহত ভিকটিম বন্যা বর্তমানে শজিমেক হাসপাতাল বগুড়ায় চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন আছে।